ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ মে ২০২৩ ০৭:০০



রাতে খাবারের পর যেসব কাজ করলে স্বাস্থ্যঝুঁকি বাড়ে (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ মে ২০২৩ ০৭:০০


ছবি: সংগৃহীত

স্বাস্থ্যের উন্নতি সাধন করতে এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্রমকে সচল রাখতে খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আবার খাবার খাওয়ার পর অনেকে এমন কিছু করে থাকেন, যা মারাত্মক ক্ষতি করতে পারে।

অনেকেই রাতের বেলা খাওয়ার পরেই বিছানায় শুয়ে পড়েন। পুষ্টিবিদরা বলছেন, এটা সবচেয়ে বড় ভুল। খাওয়ার পর শুয়ে পড়লে হজমের সমস্যা হয়। এ কারণে খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ঘুমানোর কথা বলছেন তারা।

রাতের খাবার খাওয়ার পর ভরা পেটে ধূমপান থেকে বিরত থাকতে বলছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের অভ্যাসের জন্য অনেকেই এটি করে থাকেন। এতে শরীরে নানা জটিলতা দেখা দেয়। পাশাপাশি ভরা পেটে অ্যালকোহল না পানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, ভরা পেটে এটি পান করলে বদহজম, হৃৎপিণ্ডের নানা সমস্যা দেখা দিতে পারে।

রাতের খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটার কথা বলছেন বিশেষজ্ঞরা। কারণ, হাঁটাচলা করলে খাবারটা হজম হয়ে যায়। এর ফলে ঘুমটা ভালো হয় যার ফলে শরীর ফিট থাকে।

ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু খাওয়ার পর পর ব্যায়াম করা খুবই ক্ষতিকর। চিকিৎসকদের মতে, খাওয়ার পর স্বস্তি পেতে ধীরে ধীরে হাঁটা যেতে পরে।

খাবার খাওয়ার পর গোসল করলে রক্ত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এতে করে হজমে সমস্যা হতে পারে। হজমে প্রচুর শক্তি প্রয়োজন হয়। আর রক্ত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে শক্তি ব্যয় করার কারণে হজমে পর্যাপ্ত শক্তি পাওয়া যায় না। তাই খাবার খাওয়ার পর পর গোসল করলে তা স্বাস্থ্যের অনেক ক্ষতি করে থাকে।

খাওয়ার পরই পানি পান করলে এটি পেটে এনজাইম ও রস নিঃসরণ হ্রাস করে থাকে। এর কারণে অম্লতা ও ফোলাভাব দেখা যেতে পারে। ফলে এটি হজমের সমস্যা সৃষ্টি করে থাকে।

এ ছাড়া অনেকেই খাওয়ার পরপরই বিছানায় শুয়ে মোবাইল, টিভি বা ল্যাপটপ দেখতে শুরু করেন। এর ফলে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে পারে বলে জানান স্বাস্থ্যবিদরা। এতে করে ঘুমেও ব্যাঘাত ঘটতে পারে। আর ঘুম ভালো না হলে মুখে ফুটে উঠবে বার্ধক্যের ছাপ।

এমএইচ/এইচআই