ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ মে ২০২৩ ১১:৩৩
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
দেশের মানুষের
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো রোগগুলো অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছে গেছে।
প্রতি চারজনে একজন উচ্চ রক্তচাপ এবং আটজনের একজন ডায়াবেটিস রোগে ভুগছেন। কিছু
ক্ষেত্রে লক্ষণ প্রকাশ না পাওয়ায় অনেকে জানেনই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো
নীরব ঘাতক তাদের শরীরে বাসা বেঁধেছে। বিশেষজ্ঞরা মনে করেন, শারীরিক
সমস্যাগুলোর নিয়মিত চেকে করে নিলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
এ ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ভ্রাম্যমাণ কেন্দ্র হয়ে উঠতে পারে
আশীর্বাদ। রাজধানীর ধানমন্ডি লেকে গড়ে উঠেছে এমন একটি ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার।
সেখানে তাৎক্ষণিক চেক আপ করে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারেন মানুষ। এতে
বড় ধরনের শঙ্কায় পড়ার আগেই সতর্ক হতে পারেন তারা।
মন্মথ বাবু ১৫ বছর ধরে
ধানমন্ডি লেকে পরিমাপক যন্ত্র নিয়ে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ ৬ ধরনের রোগের পরীক্ষা
করে আসছেন। প্রতিদিন নিয়ম করে ভোর থেকে রাত ৯টা/১০টা পর্যন্ত
চেয়ার-টেবিল নিয়ে বসেন তিনি। স্বল্প মূল্যে এই ভ্রাম্যমাণ মেডিকেলে সেবা দেওয়ার কথা
জানিয়ে বলেন, ডায়াবেটিস এবং
উচ্চ রক্তচাপ মাপতে ৩০ টাকা করে নেন। আর ছয় ধরনের চেক আপের প্যাকেজ করতে ২৫০ টাকা
দিতে নেন তিনি।
ধানমন্ডি
লেকে হাঁটতে আসা এবং আশপাশের অনেকেই এই ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার থেকে ডায়াবেটিস,
উচ্চ রক্তচাপসহ কয়েক ধরনের টেস্ট করে থাকেন। এ ছাড়া কিছু মানুষ আছেন যারা নিয়মিত এ
ভ্রাম্যমাণ মেডিকেল সেন্টার থেকে চেক আপ করেন। তারা বলছেন, এই ভ্রাম্যমাণ মেডিকেল
সেন্টার থাকার কারণে স্বল্প খরচে নিয়মিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো টেস্টগুলো
করতে পারেন।
বিশেষজ্ঞরা
বলছেন, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো কিছু শারীরিক পরীক্ষা নিয়মিত করলে
কমে যায় স্বাস্থ্যঝুঁকি। এর ফলে হার্ট, কিডনি, ব্রেইন ও স্নায়ুর বিভিন্ন রোগে
আক্রান্ত হওয়া থেকে আগাম বার্তা এবং সতর্ক হওয়া যায়। বলছেন, অনেক সময় নীরবে কোনো লক্ষণ ছাড়াই এসব রোগ শরীরে বাসা বাঁধে, যা সহজে বোঝা যায় না। এ কারণে ডায়াবেটিস,
উচ্চ রক্তচাপের মতো রোগীদের নিয়মিত চেক আপ করার পরামর্শ তাদের।
ইউএইচ/