নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ জুন ২০২৩ ০১:১৫



বর্ণিল জাতীয় চারুকলা প্রদর্শনী দেখতে দর্শনার্থীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ জুন ২০২৩ ০১:১৫


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলছে চারুকলা প্রদর্শনী। চলবে ১৫ জুলাই পর্যন্ত। ২৫তম আসরে বাছাইকৃত দেশের ২৬১ জন শিল্পীর ৩০১টি শিল্পকর্ম প্রদর্শন করা হচ্ছে। ছবিগুলোতে সমসাময়িক নানা বিষয় প্রাধান্য পেয়েছে। পেন্টিংয়ের পাশাপাশি ফটোগ্রাফি করা ছবিও প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শন করা শিল্পকর্ম দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাদের অনেকেই বলছেন, এবারের আয়োজনের ছবিগুলো চমৎকার। একই সঙ্গে দিচ্ছে শিক্ষণীয় বার্তা।

তীব্র তাপপ্রবাহের মধ্য একটা গাছ কীভাবে প্রভাব ফেলে, সমাজকে কীভাবে দেখা হয়, নারীদের নিয়ে সমাজের ভাবনাসহ এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে প্রদশনীতে।

নতুন যারা শিল্পী রয়েছেন তাদের কাজের মাধ্যমে নতুন প্রজন্মকে আরও উদ্বুদ্ধ করা হচ্ছে প্রদশনীতে। এই ছবির মাধ্যমে বাস্তব জীবনের জন্য সমাজ ও প্রকৃতির অবস্থান তুলে ধরা হয়েছে। সবকিছু মিলে খুবই সুন্দর আয়োজন বলছেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম।

একাডেমির জাতীয় চিত্রশালার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত রয়েছে।

জেডএস/এইচআই