নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৯ জুন ২০২৩ ০৭:১৯
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
সিজারিয়ান
অপারেশনে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাহবুবা আক্তার আঁখির
জন্য ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা দেয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে
তারা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এদিকে আঁখির সিজারিয়ান অপারেশনসহ নবজাতকের মৃত্যুর
ঘটনায় গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। নাজমুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন ফিরোজ হোসেন।
আঁখির মৃত্যুতে
দুই কোটি টাকা ক্ষতি পূরণ দাবি, চিকিৎসায় গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হাসপাতাল
কর্তৃপক্ষ।
সিজারিয়ান
অপারেশনে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাহবুবা আক্তার আঁখির
জন্য ক্ষতিপূরণ হিসেবে দুই কোটি টাকা দেয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। সকালে রাজধানীর
সেন্ট্রাল হাসপাতালের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন থেকে এ দাবি জানানো
হয়। মানববন্ধনে যোগ দিয়ে শিক্ষার্থীরা সেন্ট্রাল হাসপাতালের লাইসেন্স বাতিলেরও দাবি
জানান।
সাত কলেজের
শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে তারা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এদিকে আখির সিজারিয়ান
অপারেশনসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।
একই সঙ্গে আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হাসপাতালটি। সোমবার দুপুরে সাংবাদিকদের
প্রশ্নে উত্তরে সেন্ট্রাল হাপসপাতালের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এ টি এম নজরুল ইসলাম
বলেন, চিকিৎসা প্রদানে গাফিলতির জন্য ডা. সংযুক্তা সাহাকে দায়ী করা হয়েছে এবং তার বিরুদ্ধে
যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসক
জানিয়েছেন, আজ থেকে আবারও সেন্ট্রাল হাসপাতালের আইসিইউ চালু করার নির্দেশনা দিয়েছেন
কর্তৃপক্ষ। তবে অপারেশন থিয়েটার বন্ধ থাকবে। ভুল চিকিৎসায় আঁখির মৃত্যুর বিষয়ে তদন্ত
করা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে গতকাল
রবিবার নবজাতকের মৃত্যুর পর মা মাহবুবা রহমান আঁখি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মারা যান। ময়নাতদন্তের জন্য আঁখির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
আজ ময়নাতদন্ত শেষে মরদেহ জানাজা ও দাফনের জন্য কুমিল্লার লাকসামে নিয়ে যাওয়া হবে।
জেডএস/এইচআই