ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ জুন ২০২৩ ০৯:১৯
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস আজ। ইয়োগা
যোগ ব্যায়াম নামেও পরিচিত। প্রাচীন এই অনুশীলন, ভারতে প্রায় ৫০০০ বছর আগে আবিষ্কার
হয়েছিল। ইতিহাসবিদরা মনে করেন, সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতার আগে থেকেই যোগ ব্যায়াম
অনুশীলনের অস্তিত্ব ছিল। পতঞ্জলি নামক একজন ভারতীয় ঋষি, যোগ অনুশীলনের বিকাশ করেছিলেন।
বিশ্ব এখন পতঞ্জলিকেই যোগ ব্যায়ামের জনক বলে মনে করেন।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২০১৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে আন্তর্জাতিক যোগ দিবসের পরামর্শ দিয়েছিলেন।
যেখানে ১৭৭টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটিকে সমর্থন করে। ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস
হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এরপর ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়ে
আসছে।
ইয়োগা দৈনন্দিন জীবনের দুর্দশা এবং দুর্ভোগ
মোকাবিলা করতে সাহায্য করে। শরীরের সাধারণ সুস্থতা, শারীরিক আঘাত এবং দীর্ঘস্থায়ী
ব্যথা উপশম করার একটি ব্যায়ামও এটি।
এদিকে, আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস
উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করছে বিশ্ববাসী। বাংলাদেশে যথাযথভাবে দিনটি পালন করার
জন্য ভারতীয় হাইকমিশন নানা কার্যক্রমে্র আয়োজন করে। ‘মানবতা’ থিম নিয়ে সকাল ৮টায়
শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে ইয়োগা
সেশনের আয়োজন করা হয়। এ সময় উপস্তিত ছিলেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।
অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ,
সৌম্য সরকার, অভিনেতা চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম, সোহানা সাবাসহ আরও অনেকে
ইয়োগা করেন। এসময় প্রাচীনা ইয়োগার প্রধান নির্বাহী যোগ শিক্ষক রুমা চৌধুরী বিভিন্ন
দিক নির্দেশনা দেন। সেইসাথে জাতীয় পর্যায়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে যুক্ত থাকতে
পেরে তার আনন্দের অভিব্যক্তি জানান।
জেডএস/