ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ জুন ২০২৩ ০২:১৭
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
পদ্মা সেতু
চালুর এক বছর পূর্তি আজ। ২০২২ সালের ২৫ জুন থেকে গতকাল শনিবার রাত ১২টা পর্যন্ত ৫৬
লাখ ৭৫ হাজার যান চলাচল করেছে। এসব থেকে মোট আয় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ টাকা। পদ্মা
সেতু দিয়ে দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার গাড়ি চলাচল করছে। এ থেকে প্রতিদিন গড়ে আয় হয় ২ কোটি
১৮ লাখ টাকা। সেতু ভবনের সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
চালুর পর
পদ্মা সেতু দেশের দক্ষিণ এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ করে দিয়েছে।
এখন ঢাকার সায়েদাবাদ পার হওয়ার পর বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ হয়েছে।
যোগাযোগ সহজ ও স্বাচ্ছ্যন্দময় হওয়ায় উচ্ছ্বসিত এ অঞ্চলের সাধারণ মানুষ।
পদ্মা সেতু
ঘিরে এখনো মুগ্ধতা কাটেনি সাধারণ মানুষের। যোগাযোগের উন্নয়ন আর সহজীকরণই তাদের অনেক
বড় প্রাপ্তি। দ্বিতল পদ্মা সেতুতে সড়ক যোগাযোগের পাশাপাশি চালু হওয়ার অপেক্ষায় রেল।
সেটি হলেই গড়ে উঠবে সমন্বিত যোগাযোগব্যবস্থা ।
পদ্মা সেতু
ব্যবহারকারীরা জানান, সেতু হওয়ায় যোগযোগ সহজ হয়েছে। ভোগান্তি কমেছে। সময়ের পাশাপাশি
অর্থও সাশ্রয়ী হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয় ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ
টাকা।
জেডএস/এইচআই