ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ জুলাই ২০২৩ ০৪:৫৮
ছবি : সংগৃহীত
সামনেই আসছে
পবিত্র ঈদুল আজহা। মাংস সংরক্ষণের বিভিন্ন উপায় থাকলেও কর্মব্যস্ত জীবনে প্রায় সবাই
ফ্রিজে মাংস সংরক্ষণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে সঠিক উপায় না জেনে টাটকা মাংস
সংরক্ষণ করলে দীর্ঘদিন তা ভালো নাও থাকতে পারে এবং মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে
পারে। তাই মাংস এমনভাবে সংরক্ষণ করতে হবে, যাতে এর স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে। মাংস
সংরক্ষণ করার জন্য রয়েছ কিছু বিশেষ পদ্ধতি। জে’নে নিন কাঁচা মাংস কতদিন রাখা যায় ও
সংরক্ষণ করার সঠিক পদ্ধতি।
সঠিকভাবে
মাংস সংরক্ষণের দুটি উপায় রয়েছে। একটি প্রচলিত পদ্ধতি ও অন্যটি ফ্রিজে রেখে মাংস সংরক্ষন।
প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে- একসঙ্গে অনেক মাংস রান্নার পরে প্রতিদিন জ্বাল দিয়ে
রাখা, কড়া রোদে মাংস শুকিয়ে আর্দ্রতা কমিয়ে ফেলে সংরক্ষণ করা। এটাকে দেশে মাংসের শুঁটকি
বলা হয়ে থাকে। অন্যদিকে ফ্রিজে রেখে মাংস সংরক্ষন যায়।
ফ্রিজে মাংস
সংরক্ষনের পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে- মাংস রাখার আগে ফ্রিজ ভালো করে পরিষ্কার করতে হবে।
ফ্রিজে রাখার আগে অবশ্যই মাংস থেকে রক্ত, চর্বি, পানি পরিষ্কার করে নিতে হবে, এগুলো
থাকলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
কাঁচা মাংস
প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে। ধুয়ে সংরক্ষণ করতে না চাইলে শুকনো কাপড় দিয়ে মাংসের
রক্ত পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রতিটি ব্যাগের মাঝখানে কাপড় বা কাগজ
দিয়ে রাখতে পারেন এতে প্রতিটা ব্যাগ একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না।
তবে ফ্রিজে
সংরক্ষণের ক্ষেত্রে মাংস কতদিন ফ্রিজে রাখবেন সে সম্পর্কে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন
করতে হবে। যেমন- মাংসে লবণ, ভিনেগার, মসলা মাখিয়ে রেফ্রিজারেটরে রাখলে ভালো থাকে,
৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস ৪ থেকে ৬ দিন রাখা যায়। তবে জিরো ডিগ্রি
ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস ১২ মাস ভালো থাকবে। পাশাপাশি মাংস
ফ্রিজে রাখার আগে প্যাকেটের গায়ে তারিখ লিখে রাখুন। এতে মাংসগুলো কতদিন সংরক্ষণ করা
হয়েছে সেটা সহজেই বোঝা যাবে।
জেডএস/