ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১২ জুলাই ২০২৩ ০৫:২৯



ভিসা আবেদনে ভারতীয় হাইকমিশনের নতুন নিয়ম

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১২ জুলাই ২০২৩ ০৫:২৯


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

পাসপোর্ট জমা না রেখেই করা যাচ্ছে ভারতীয় ভিসার আবেদন। বাংলাদেশি আবেদনকারীদের অসুবিধা কমাতে মঙ্গলবার থে‌কে ভিসা আবেদ‌নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে, ঢাকার ভারতীয় হাইক‌মিশন। একইসঙ্গে ভিসা পদ্ধতি আরও সহজ করতে কিছু ব্যবস্থা চালু করেছে আইভ্যাক-বাংলাদেশ।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক, বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

নোটিশে হাইক‌মিশন জানিয়েছে, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার পাসপোর্ট ব্যবহার করতে চান, তারা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন জমা দেওয়ার সময়, সব ডকুমেন্ট জমা করে পাসপোর্ট নিয়ে যাওয়ার সুবিধা পাবেন। তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুণরায় জমা দিতে হবে।

একইসঙ্গে ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। তারমানে আবেদন জমা নেওয়ার নির্ধারিত সময় থাকে। সেই সময়ের মধ্যে আবেদনকারী ফাইল জমা করার সময় পছন্দমত সময় বেছে নেয়ার সুযোগ পাচ্ছেন। এটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।

হাইক‌মিশন আশা করছে, এ পদক্ষেপগুলো আবেদনকারী‌দের ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।

জেডএস/