মৌলভীবাজার প্রতিনিধি

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ আগস্ট ২০২৩ ০৪:৫৮



কমলগঞ্জে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ আগস্ট ২০২৩ ০৪:৫৮

কমলগঞ্জে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

মৌলভীবাজারের কমলগঞ্জে তেতইগাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় শামছুন নাহার পারভীন বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলে তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে পারবে।

তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহেনা বেগমের সভাপতিত্বে ও শিক্ষক তমিজুর রহমান ও ব্রজেন্দ্র কুমার সিংহ যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, প্রাক্তন শিক্ষক ভুবন মোহন সিংহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রুসন আলী, ব্রজগোপাল সিংহ, আব্দুস সালাম ও লেখক ও কবি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন। 

বিজ্ঞান মেলায় ৮ম,৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীরা ১৬টি স্টলে তাদের উদ্ভাবন নিয়ে অংশ গ্রহন করেন। অতিথিরা বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় এ বাষিক বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরেছেন। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ, বায়ুগ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও জ্যোতির্বিদ্যার ধারনাও তুলে ধরার চেষ্টা করেছেন ক্ষুদে বিজ্ঞানীরা।

তারা বলেন, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের। বিজ্ঞান দ্বারাই বিশ্বভূখ জয় করা সম্ভব। তাই সব বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরও উদ্যমী হতে হবে। সরকার বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিটি স্কুলে ল্যাবসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ করেছে। সরকার চায় দেশের ছেলে মেয়েরা বিজ্ঞান দ্বারা এগিয়ে যাক বহুদূর।

জেডএস/