ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ আগস্ট ২০২৩ ০৭:৫৯



সামনের তিন-চার মাস খুবই ক্রিটিক্যাল সময়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ আগস্ট ২০২৩ ০৭:৫৯

সামনের তিন-চার মাস খুবই ক্রিটিক্যাল সময়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত ও সম্মিলিতভাবে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সামনের তিন-চার মাস খুবই ট্রানজিশন ও ক্রিটিক্যাল সময়। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আবশ্যক।

আজ সোমবার (২৮ আগস্ট) সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব মো. নূরুল আলমের যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগকে একই গতিতে এগোতে হবে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সবাইকে আন্তরিকভাবে কাজ করা বাঞ্ছনীয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন সচিবের যোগদান ও  এই বিভাগ থেকে অর্থ বিভাগে বদলি সচিবের সাফল্য কামনা করে নসরুল হামিদ বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ ও দশের আরেও সুফল বয়ে আসবে।

এসএ/