ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ অক্টোবর ২০২২ ০৪:৪৬



‘ধানমন্ডি ওয়াক’ কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ অক্টোবর ২০২২ ০৪:৪৬

‘ধানমন্ডি ওয়াক’ কর্মসূচি পালিত

ছবি: সংগৃহীত

ধানমন্ডির সোসাইটির আয়োজনে “ধানমন্ডি ওয়াক” অনুষ্ঠান পালিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) ‍ধানমন্ডি আবাসিক এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

ধানমন্ডির সোসাইটির প্রেসিডেন্ট আবু মো. সবুর ও ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. লিয়াকত হুসেইন মিলনসহ অনুষ্ঠানে সোসাইটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সোসাইটির সদস্যরা সকাল সোয়া ৭টার দিকে ধানমন্ডি ৭ নাম্বার বাইতুল আমান মসজিদের সামনে থেকে হাঁটা শুরু করে ধানমন্ডি ২৭ নাম্বার গিয়ে শেষ করে। এ সময় সদস্যদের হাতে বিভিন্ন সচেতনামূলক বাণীর প্ল্যাকার্ড দেখা যায়।  ধানমন্ডি আবাসিক এলাকায় যেন অপরাধমূলক কাজ ঘটতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এআর/