ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ জানুয়ারি ২০২৪ ০৮:০০



দেখে নিন ২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেটের সূচি

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ জানুয়ারি ২০২৪ ০৮:০০

দেখে নিন ২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেটের সূচি

বাংলাদেশ ক্রিকেটের সূচি। ফাইল ছবি

নিউজিল্যান্ড সফর দিয়ে ২০২৩ সালকে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট। শেষটা অবশ্য রাঙাতে পারেনি টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষ ম্যাচে হেরে যায়। তবে এবার কিউইদের দেশে গিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ।

পুরনোকে ঝেড়ে নতুন বছরে তাকিয়ে টিম বাংলাদেশ। ২০২৪ সালেও লাল-সবুজের দলের অনেক ব্যস্ততা। এ সময় ১৪টি টেস্টের পাশাপাশি বাংলাদেশ ৯টি ওয়ানডে ও ১৭টি টিটোয়েন্টি খেলবে। এর বাইরে টিটোয়েন্টি বিশ্বকাপ তো আছেই।

বছরের মার্চ থেকে শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। যেখানে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন সংস্করণেরই সিরিজ খেলবে বাংলাদেশ। ২টি টেস্ট ও তিন ম্যাচের করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এরপর ২ টেস্ট ও ৫টি টিটোয়েন্টি খেলতে এপ্রিলে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টিটোয়েন্টি বিশ্বকাপ।

জুলাইআগস্টে আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে খেলবে বাংলাদেশ। সেখানেও ২টি টেস্ট ও তিন ম্যাচের করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সেখান থেকে ফিরে আগস্টেই আবার ২ টেস্টের সিরিজ খেলার জন্য পাকিস্তানে উড়াল দেওয়ার কথা।

সেখান থেকে ফিরে সেপ্টেম্বরেই আবার প্রতিবেশী ভারতের বিমান ধরতে হবে। সেখানে ২ টেস্ট ও ৩ টিটোয়েন্টির দুটি সিরিজ। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। নভেম্বরে শেষ হবে প্রোটিয়াদের সঙ্গে দুই টেস্টের সিরিজ। এই সিরিজ শেষে নভেম্বরেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। ২ টেস্ট ও ৩ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির সিরিজ খেলবে।

এসএ/