ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:০৭



কাল থেকে বঙ্গবিডিতে বাংলায় চাইনিজ সিরিয়াল 'লাভ আনএক্সপেক্টেড'

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

৩১ ডিসেম্বর ২০২৩ ০৬:০৭

কাল থেকে বঙ্গবিডিতে বাংলায় চাইনিজ সিরিয়াল 'লাভ আনএক্সপেক্টেড'

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দর্শকদের জন্য এবার চীনের জনপ্রিয় সিরিয়াল 'লাভ আনক্সপেক্টেড' -হঠাং ভালবাসা বাংলা ডাবিং প্রচারিত হবে বঙ্গবিডিতে।  আগামিকাল ১ জানুয়ারি থেকে এই সিরিয়ালটি বঙ্গবিডিটিতে দেখা যাবে।
চাইনিজ এই সিরিয়ালে দেখা যাবে, পুরনো স্মৃতিতে কাতর একজন মানুষের জীবনে আবার এলো প্রেম। এই প্রেম সবার থেকে ভিন্ন। কী রকম? সেটাই দেখতে চোখ রাখতে হবে বঙ্গবিডিতে।

ছবি: সংগৃহীত
লাভ আনএক্সপেক্টেড চাইনিজ সিরিয়ালটি ডাবিং ডিরেকশন করেছেন তাপস কুমার মৃধা। তিনি 'দুরন্ত টিভিতে' প্রচারিত 'বেবিস ডে আউট', 'মনস্টার হাউস', 'বব দ্য বিল্ডার',  'হাইডি' এবং 'মিনিয়নস' সহ  বেশ কিছু বিদেশী চলচ্চিত্র ও সিরিয়ালে ডাবিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
তার যাত্রা শুরু হয়  দীপ্ত টিভিতে প্রচারিত 'সুলতান সুলেমান' সিরিয়ালে কণ্ঠ অভিনেতা হিসেবে।
এছাড়া তাপস কুমার মৃধার ডাবিং নির্দেশনায় নেটফ্লিক্স  প্রচারিত তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিয়াল 'এম্প্রেস কি'  শিগগিরই গ্রীন টিভিতে 'সম্রাজ্ঞী' নামে প্রচারিত হবে।
এমএইচ/