ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ জানুয়ারি ২০২৪ ১১:০৯



ফের বৃষ্টির আভাস, শুরু হতে পারে যেদিন থেকে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ জানুয়ারি ২০২৪ ১১:০৯

ফের বৃষ্টির আভাস, শুরু হতে পারে যেদিন থেকে

ছবি: সংগৃহীত

দেশের রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আগামীকাল রোববার (২১ জানুয়ারি) আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে।

শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। এই তিনদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে পরবর্তী পাঁচদিনের আবহাওয়া পরিস্থিতে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এতে বাড়বে শীতের প্রবণতা। এ সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কুয়াশার বিষয়ে এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে। সেখানে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। তবে আজ দেশের কোথাও বৃষ্টিপাতের কোনো তথ্য নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এমএইচ/