ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ জানুয়ারি ২০২৪ ০৭:৫২
ছবি: সংগৃহীত
নিবন্ধনহীন
সব মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)
নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের
সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।
পলক
বলেন, দেশে উৎপাদিত, সংযোজিত ও আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ডাটাবেজ ও স্বয়ংক্রিয়
নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে। পরিচয় ভেরিফিকেশন অথেনটিকেশন সার্ভিসের মাধ্যমে
সেবাদানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেটি আরও সহজলভ্য করতে প্রতিটি ডাটাবেজ
সমন্বয় করা দরকার।
তিনি
বলেন, স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরিতে আগামী ৫ বছর নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ
করবো। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি
এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
ডাক,
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট
বিদ্যমান। এসময়ে রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিভিত্তিক
সমাধান দেশকে বিভিন্নভাবে লাভবান করতে পারে।
বৈঠকে
বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী
শেখ রিয়াজ আহমেদ, প্রশাসন বিভাগের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর, সিস্টেমস অ্যান্ড
সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান এবং ন্যাশনাল
টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান
উপস্থিত ছিলেন।
এমএইচ/