আন্তর্জাতিক ডেস্ক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:১৭



পিটিআই কে শাহবাজের ধন্যবাদ দেওয়া উচিত: বিলাওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:১৭

পিটিআই কে শাহবাজের ধন্যবাদ দেওয়া উচিত: বিলাওয়াল

ছবি: সংগৃহীত

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর বিরুদ্ধে জোট গঠন না করে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা সৃষ্টি করেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ কারণে প্রধানমন্ত্রী হয়ে শাহবাজ শরিফের উচিত ইমরানের দলকে ধন্যবাদ দেওয়া। এ কথা বলেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত পিপিপির এক নেতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল শনিবার করাচির ওরাঙ্গি টাউন এলাকায় যান বিলাওয়াল। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর জিও নিউজের।

বিলাওয়াল বলেন, পিপিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে শাহবাজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথ আটকে রাখতে পারত পিটিআই। কিন্তু তারা সেটা করেনি।

শাহবাজ শরিফ আগেও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সেই মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বিলাওয়াল ভুট্টো। পিপিপির এই চেয়ারম্যান বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান হয়তো শাহবাজের বিরুদ্ধে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই দলকেই বেছে নেব, যারা কেন্দ্রে পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ব্যাপক কারচুপি হয়েছেএমনটি উল্লেখ্য করে পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধের জন্য আইএমএফের কাছে ইমরান খান চিঠি দিয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন-ভিত্তিক গণমাধ্যম পলিটিকো। সে প্রসঙ্গে বিলাওয়াল বলেন, ‘চিঠিটির কোনো গুরুত্ব নেই। তবে এটি পিটিআইয়ের আসল চেহারা জাতির সামনে প্রকাশ করবে।

এসএএল/