আন্তর্জাতিক ডেস্ক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০১ মে ২০২৪ ১০:৫১



অস্বাভাবিক বৃষ্টিপাতের শঙ্কা দক্ষিণ এশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০১ মে ২০২৪ ১০:৫১

অস্বাভাবিক বৃষ্টিপাতের শঙ্কা দক্ষিণ এশিয়ায়

ফাইল ছবি।

চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ জায়গায় অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ, ভয়ংকর গরমের পর মাত্রাতিরিক্ত বৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হতে চলেছে এ অঞ্চলের মানুষ।

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম (এসএসিওএফ) এক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়েছে।

সংস্থাটি বলেছে, ২০২৪ সালের দক্ষিণপশ্চিম বর্ষা মৌসুমে (জুন-সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।

এসএসিওএফ জানিয়েছে, বর্তমানে মাঝারি মাত্রায় এল নিনো পরিস্থিতি বিরাজ করছে। বর্ষা মৌসুমের প্রথমার্ধে এনসো (এল নিনো-সাউদার্ন অসিলেশন) নিরপেক্ষ অবস্থায় থাকবে বলে আশা করা হচ্ছে। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে লা নিনার প্রভাব দেখা দিতে পারে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ডিএস পাই বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এল নিনোর বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। বর্ষা মৌসুমে ‘স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার অন্যতম প্রধান কারণে এটি।

সূত্র: পিটিআই, এনডিটিভি

এসএএল/