ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৫ আগস্ট ২০২৪ ০৭:০৪



রূপপুর প্রকল্পে শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষের তথ্য গুজব: রাশিয়ান রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৫ আগস্ট ২০২৪ ০৭:০৪

রূপপুর প্রকল্পে শেখ হাসিনার ৫০০ কোটি ডলার ঘুষের তথ্য গুজব: রাশিয়ান রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন‍্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ কোটি ডলার ঘুষ নিয়েছে বলে যে তথ‍্য ছড়িয়েছে, সেটিকে গুজব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫০০ কোটি ডলার ঘুষ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

রবিবার (২৫ আগস্ট) নগরীর শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের আগে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কাজে সহায়তা করেন তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক।

এই বিষয়ে প্রশ্ন করা হলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের আগ থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে।  আমরা কি এতই ক্রেজি হয়ে গেছি একজনকে ৫০০ কোটি ডলার দেব। একটা প্রকল্প শুরু হলো আর ৫০০ কোটি ডলার দিয়ে দিলাম, এটা রিউমার ও মিথ্যা।

এসএ/