ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৬ অক্টোবর ২০২৪ ০৯:১১
ছবিঃ সংগৃহীত
শেখ পরিবারের সদস্য হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ অক্টোবর) ভোরে তাকে গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপির
জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন,
মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ
পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
/এসবি