ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১০ ডিসেম্বর ২০২৪ ০৯:২২



চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১০ ডিসেম্বর ২০২৪ ০৯:২২

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগ সভানেত্রী জুঁই আক্তারকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তার জুঁই আক্তার চাঁপাইনববাবগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন গণমাধ্যমকে জানান, পৌর যুব মহিলা লীগের সভাপতি জুই আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রেক্ষিতে নভেম্বর মাসে করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (৯ ডিসেম্বর) সকালে প্রশাসন আয়োজিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেন জুই আক্তার। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

/এসবি