ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৪ ডিসেম্বর ২০২৪ ১০:১১



ভাতিজার বিয়েতে এসে আটক আ.লীগ নেতা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৪ ডিসেম্বর ২০২৪ ১০:১১

ভাতিজার বিয়েতে এসে আটক আ.লীগ নেতা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ আজিজকে আটক করেছে নগরের কোতোয়ালী থানা পুলিশ। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরের এস এস খালেদ রোডের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

এমএ আজিজ, নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন বলে জানা গেছে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকা থেকে এমএ আজিজকে সোমবার রাতে আটক করা হয়। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে-তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা। নোয়াখালী জেলায় রিকুইজিশন পাঠানো হয়েছে। 

/এসবি