ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৮
ছবি: সংগৃহীত
বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু গুরুতর অসুস্থ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বগুড়ার জেল
সুপার ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা তত্ত্বাবধায়ক
ফারুক আহমেদ জানান, রাগেবুল আহসান রিপু দুপুরে খাবারের পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে
নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করে
চিকিৎসা শুরু করেন। বিকেলের দিকে অবস্থা কিছুটা অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
তাকে কারা হেফাজতে ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া শজিমেক
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ডা. অলোক চন্দ্র সরকার জানান,
সাবেক এমপি রাগেবুল আহসান রিপু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী। বুকে ব্যথা অনুভব করায়
তার হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয়
হৃদরোগ ইনস্টিটিউটে রেফার্ড করা হয়েছে।
বগুড়া ছিলিমপুর
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, অসুস্থ সাবেক এমপি ও আওয়ামী লীগ
নেতা রিপুকে বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশের
সূত্র জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে ৯টি
হত্যাসহ ১৩টি মামলা হয়। এরপর তিনি আত্মগোপনে চলে যান। র্যাব-১২ ও র্যাব-১৪-এর সদস্যরা
গত ১৮ ডিসেম্বর রাত ১টার দিকে নেত্রকোনা জেলা সদরের মোহনগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে
রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেন। বগুড়ায় আনার পর ২০ ডিসেম্বর পুলিশ দুটি হত্যা
মামলায় তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজাতে পাঠায়।
এদিকে, বগুড়া
জেলা কারাগারে হৃদরোগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনুসহ চার
নেতা মারা যাওয়ায় পর সাবেক এমপি রাগেবুল আহসান রিপু অসুস্থ হওয়ায় তার পরিবার, আত্মীয়স্বজন
ও দলীয় নেতাকর্মীরা চিন্তিত হয়ে পড়েছেন।
/এসবি