ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ জুলাই ২০২৫ ০৮:৪৯



২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার আরও ১৫৭২

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ জুলাই ২০২৫ ০৮:৪৯

২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার আরও ১৫৭২

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকাসহ সারা দেশে একদিনে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৭২ জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে ১ হাজার ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে এবং অন্যান্য অপরাাধে গ্রেফতার করা হয়েছে ৪৬৫ জনকে।

মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ সদরদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেমাবার (১৪ জুলাই) ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযোনে এক হাজার ৫৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিশেষ অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ১টি বিদেশি পিস্তল, ১টি দেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি

উজি সাব-মেশিন গান, ৪ রাউন্ড গুলি, ৩টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি ও ৩টি লোহার রড।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই দেশব্যাপী এসব গ্রেফতার ও উদ্ধার অভিযান চালানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন কার্যক্রমে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

/এসবি