ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
১১ নভেম্বর ২০২৫ ১০:২৯
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ নভেম্বর ২০২৫ ১০:২৯
ছবি: সংগৃহীত
দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত ৩১৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১২ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৮০ হাজার ৬৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ মঙ্গলবার
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো
হয়েছে। এতে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪
ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
২৪ ঘণ্টায়
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮, চট্টগ্রাম বিভাগে
১৫১, ঢাকা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটিতে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩১, খুলনা বিভাগে
৭২, রাজশাহী ৮৮, রংপুর বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
এদিকে, গত
একদিনে সারা দেশে ৯২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে
মোট ৭৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সারা দেশে
ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ঢাকায় সংক্রমণ বাড়ার জন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতাতে
দুষছেন রাজধানীবাসী। নভেম্বর-ডিসেম্বর জুড়ে ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শঙ্কা কীটতত্ত্ববিদের।
এরই মধ্যে আক্রান্তের সংখ্যা গতবছরের রেকর্ড ছাড়িয়েছে। দেরিতে হাসপাতালে যাওয়ায় ডেঙ্গুতে
মৃত্যু বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
রাজধানী
ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রোগীতে ঠাসা সরকারি-বেসরকারি
হাসপাতালগুলো। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু রোগীদের মধ্যে শক সিনড্রম বেড়ে যাওয়ায় দ্রুত
অবস্থার অবনতি হচ্ছে। এ ছাড়া অনেক রোগী অবহেলার কারণে সঠিক সময়ে চিকিৎসা না নেওয়ায়
মৃত্যুর ঘটনা বাড়ছে।
ডিএনসিসি কোভিড হাসপাতালের এডমিন অফিসার ডা. আসিফ হায়দার বলেন, ‘ডাটা যেটা বলছে, যেসব রোগী মারা যাচ্ছে বা আইসিউতে ভর্তি হচ্ছে তাদের বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে শেষ সময়ে আমাদের কাছে আসছে। দেখা যায়, তারা আসার একদিন বা দুইদিনের মাথায় মারা যাচ্ছে।’
বিশেষজ্ঞরা
বলছেন, নগর কর্তৃপক্ষের ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
যার মাশুল গুনতে হচ্ছে নগরবাসীকে।
জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘সিটি করপোরেশন
বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে তারা সঠিকভাবে মশাগুলো নিয়ন্ত্রণ
করতে পারছে না। দীর্ঘ সময় ধরে আমরা ডেঙ্গুর যে প্রকোপ দেখছি, সেটি যদি সঠিকভাবে, বিজ্ঞানভিত্তিকভাবে
নিয়ন্ত্রণ করা যেত তাহলে এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রণে থাকত।’
/এসবি