ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২



বেআইনী গণভোট ও একতরফা নির্বাচন বর্জন করার আহবান
ড.ইউনুস বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী পথে ঠেলে দিয়েছে- জাসদ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২

ড.ইউনুস বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী পথে ঠেলে দিয়েছে- জাসদ

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিরোধী পথ থেকে বাংলাদেশকে ফেরাতে বেআইনী গণভোট ও একতরফা নির্বাচন বর্জন করার আহবান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি)  বিকাল ৪ টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে দলের সদ্য প্রয়াত তিন নেতার স্মরণে আয়োজিত শোকসভা অনুষ্ঠানে এ আহ্বান জানান জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দলের সদ্যপ্রয়াত তিনজন নেতা হলেন- জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরী এবং সিরাজগঞ্জ জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মাসুদ পারভেজ নওশাদ।

শোকসভা অনুষ্ঠানে নেতারা বলেন, ড.ইউনুস ও তার মেটিক্যুলাস ডিজাইনের পার্টনাররা বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বিরোধী পথে ঠেলে দিয়েছে। জাসদের নেতারা মুক্তিযুদ্ধ বিরোধী পথ থেকে বাংলাদেশকে ফেরাতে বেআইনী গণভোট এবং একতরফা নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ পুনরুদ্ধার এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কারামুক্তি একই সুঁতোয় বাধা।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ শোকসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, মুহাম্মদ মোহসীন, শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ সেলিম, শ্রমিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, জাতীয় আইনজীবী পরিষদের নেতা ও হাইকোর্টের আইনজীবী শ্রাবনী দত্ত গুহ জয়া, জাতীয় যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, প্রয়াত নেতাদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোহর আলী চৌধুরীর বড় ছেলে মাসুদ চৌধুরী, মাসুদ পারভেজ নওসাদের ছেলে আলমগীর হোসেন আবির, আমিনুল হক আমিনের ভাতিজা মেজবাউল হক খোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর পূর্বের সহ—সভাপতি মাহাবুবর রহমান, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মো: শাজাহান, নারায়ণগঞ্জ জেলার সহ—সভাপতি সৈয়দ হোসেন, ঢাকা জেলা জাসদের সহ—সভাপতি আইয়ূব আলী খান, সিরাজগঞ্জ জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রকিবুল এহসান বিপ্লব প্রমুখ।

/এসবি