ডেস্ক রিপোর্ট
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১
ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০১
ছবি: সংগৃহীত
কয়েক দিন আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে গঠিত ‘স্বাধীন তদন্ত কমিটি’ তাদের কাজ শেষ করেছে। গত ২ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। তারই প্রেক্ষিতে বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিটি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে।
বুধবার এক
বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, কমিটি জাহানারার উত্থাপিত চারটি নির্দিষ্ট
অভিযোগ পর্যালোচনা করেছে। তার মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।তবে
বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের অসদাচরণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে
কমিটি। এ কারণে হয়রানি ও অসদাচরণের বিষয়ে বোর্ডের জিরো টলারেন্স নীতির আলোকে বিষয়টি
নিষ্পত্তির জন্য বিসিবি তাদের আইনি বিভাগকে যুক্ত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে
বলা হয়, ‘কমিটি পেশাদার মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ লক্ষ্য করেছে এবং কিছু কর্মকাণ্ড
সুপ্রিম কোর্ট প্রণীত প্রযোজ্য নির্দেশনার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে
বলে পর্যবেক্ষণ করেছে।’
এতে আরও
বলা হয়, ‘বোর্ড তার বিধিমালা ও প্রযোজ্য আইনের আলোকে যথাযথ পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণে
প্রতিশ্রুতিবদ্ধ।’
একই সঙ্গে
বিসিবি একটি অভিযোগ কমিটি গঠনের কথাও জানিয়েছে, যার প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক
ও নারী উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে।
বিবৃতিতে
বলা হয়, ‘একই সময়ে, ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে বিসিবি একটি অভিযোগ কমিটি
গ্রহণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষা জোরদার করেছে। পাশাপাশি, এই কমিটিকে একটি স্বাধীন
অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার প্রতিষ্ঠা এবং বাধ্যতামূলক সচেতনতা প্রশিক্ষণ কার্যক্রম
বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশ ক্রিকেটে একটি নিরাপদ ও সম্মানজনক
পরিবেশ নিশ্চিত করা যায়।’
/এসবি