নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৬ জানুয়ারি ২০২৩ ০৭:০৬
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
ঝিঙেফুল থিয়েটারে সংবাদ
শিরোনাম নামে একটি নাটক মঞ্চায়িত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ মহিলা সমিতির
নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হয়।
নাটকটি রচনা করেছেন
ইকবাল কবির রিপন ও নাটকের নির্দেশনা দিয়েছেন মো. আব্দুল মুনইম দিনার। এ ছাড়া প্রশিক্ষক ও কোরিওগ্রাফিতে ছিলেন মুহাম্মদ ইকবাল জাভেদ।
এ সময় আব্দুল মুনইম
দিনার জানান, নাটক সমাজকে বদলায়, সমাজের কথা বলে। আমরা সমাজবদ্ধ জীব। সমাজকে আঁকড়ে
ধরেই যখন আমাদের বাঁচা-মরার হিসেব-নিকেশ, তখন ঠিক এমনই শহরের কিছু নিম্ন শ্রেণি ও
গ্রামীণ মানুষের গল্প বলার চেষ্টা করেছে নাটক সংবাদ শিরোনাম। যেখানে তাদের অভাব, অনটন,
কষ্ট ও স্বপ্ন নিয়ে সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
ইউএইচ/