নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ এপ্রিল ২০২৩ ১২:২৬



জি-মেইল না খুলেই সহজে মেইল পাঠাতে পারবেন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ এপ্রিল ২০২৩ ১২:২৬


ছবি: সংগৃহিত

তথ্যপ্রযুক্তির এ যুগে অফিস থেকে শুরু করে যেকোনো কাজের ক্ষেত্রে মেইল পাঠানোর বড় প্ল্যাটফর্ম হলো জি-মেইল, যা প্রায় সবাই ব্যবহার করে থাকেন। যার রয়েছে বিভিন্ন ধরনের ফিচার। তবে অনেকেই হয়তো জানেন না, জি-মেইল না খুলেও খুব সহজে সেন্ড করা সম্ভব মেইল। সে ক্ষেত্রে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে জি-মেইল না খুলেও মেইল করা যায়-

জি-মেইলে শিডিউলিংয়ের বিকল্পটি এই অপশনটি যোগ করা হয় ২০১৯ সালে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই অফিসের কাজ আরও সহজ করতে পারবেন। যদি নিজেদের ছুটির দিনে একটি মেইল পাঠাতে হয়, তার জন্য ল্যাপটপ বা জি-মেইল ওপেন করার দরকার নেই।

প্রথমেই জি-মেইল ডট কমে যেতে হবে এবং একটি নতুন ই-মেইল তৈরি করতে হবে। এবার সেন্ডে ক্লিক না করে পাশের ছোট ড্রপ ডাউন অপশনে ক্লিক করতে হবে। এরপর নীল বোতামের পাশে থাকা ত্রিভুজটিতে ক্লিক করতে হবে। তারপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রস্তাবিত সময়গুলোর মধ্যে থেকে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে অর্থাৎ যে যখন বার্তা পাঠাতে চায় সেই সময় এবং তারিখ নির্বাচন করতে হবে।

প্রথমেই মোবাইলে জি-মেইল ডট কম ওপেন করতে হবে। এরপর কম্পোজ অপশনে ক্লিক করতে হবে এবং একটি নতুন ই-মেইল লিখতে হবে। তারপর ওপরের ডানদিকে তিনটি ডট দেখাবে, সেখানে গিয়ে মেনু অপশনে ক্লিক করতে হবে। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করতে হবে।

তারপর ‘পিক ডেট অ্যান্ড টাইম’ বিকল্পের সঙ্গে কিছু প্রিসেট বিকল্প দেখতে পাওয়া যাবে। এরপর ম্যানুয়ালি তারিখ এবং সময় লিখতে, নিজেদের পছন্দ অনুযায়ী তারিখ এবং সময় নির্বাচন করতে হবে। তারিখ এবং সময় নির্বাচন করার পরে শিডিউল সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তাহলে যে তারিখ বা সময় দেবেন তখন নিজে নিজেই সেই মেইল সেন্ড হয়ে যাবে।

ইউএইচ/এইচআই