নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৯ এপ্রিল ২০২৩ ১১:৪৩



ঘণ্টায় ১ হাজার কিলোমিটার বেগের ট্রেন আনছে চীন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৯ এপ্রিল ২০২৩ ১১:৪৩


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

ঘণ্টায় যাওয়া যাবে ১ হাজার কিলোমিটার পথ। তাও আবার ট্রেনে। শুনতে অবাক লাগলেও প্রায় অকল্পনীয় গতিতে ট্রেন চালানোর এমন পরীক্ষা-নিরীক্ষা করছে চীনের মহাকাশ বিজ্ঞান ও শিল্প করপোরেশন। চৌম্বকীয় শক্তিসম্পন্ন এ ট্রেনের নাম দেওয়া হয়েছে ম্যাগলেভ। এরই মধ্যে বিশেষ টিউবের মধ্যে মূল ইঞ্জিনের ড্রাইরান হয়েছে। এটি সফল হলে ঘণ্টায় পাড়ি দেওয়া যাবে এক হাজার কিলোমিটার পথ।

দ্রুতগতির ট্রেনের জগতে নতুন বিপ্লব আনতে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে বেইজিং। কয়েক দফা চালানো হয়েছে এ ট্রেনের পরীক্ষা। উদ্যোক্তাদের দাবি, সফল হলে ভূমিতেই অনেকটা উড়ে উড়ে যাবে ‘ম্যাগলেভ’ নামের এ ট্রেন, যা বাস্তবায়নে পুরো বিশ্বের রেল খাতে ঘটাবে অভাবনীয় বিপ্লব।

বিশাল জনগোষ্ঠী ও বড় আয়তনের দেশটিতে বড় শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে সরকারের নানা উদ্যোগ প্রায়ই চোখে পড়ে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় রেল খাতের প্রতি। এর মাধ্যমে প্রয়াস থাকে প্রান্তিক জনগোষ্ঠী ও দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করার।

চীনের উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশে তৈরি হয়েছে পরীক্ষামূলক একটি স্টেশন। দাতং শহরের ২১০ মিটারের রুটে হচ্ছে ম্যাগলেভ ট্রেনসংক্রান্ত গবেষণা। ভবিষ্যতে হাইস্পিডের এ ট্রেনটি যাত্রীর পাশাপাশি বহন করবে পণ্যও, যা চলাচল করবে সাংহাই-হাংঝৌ এবং চেংদু-চংকিংয়ের মতো মেগাসিটিগুলোর মধ্যে।

মূলত চীনে রেল যোগাযোগের প্রধান দুটি সমস্যা যান্ত্রিক শব্দ ও বাধা বিঘ্ন কমানোই ম্যাগলেভ ভ্যাকুয়াম টিউবের মূল লক্ষ্য। এর আগে ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত হাইস্পিড তুলে পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। যাচাই করা হয়েছে পুরো সিস্টেমের নির্ভরযোগ্যতা। চীনে বর্তমানে ঘণ্টায় সাড়ে ৩০০ কিলোমিটার বেগের বুলেট ট্রেন চলাচল করে, যা শুধু বাণিজ্যিক উদ্দেশেই ব্যবহৃত হয়। ৩০ কিলোমিটার পথ ট্রেনটি পাড়ি দেয় মাত্র সাড়ে ৭ মিনিটে।

ইউএইচ/এইচআই