ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১০ মে ২০২৩ ১১:২৮



স্মার্টফোনে ছবি এডিট করার সেরা ৫টি ফ্রি অ্যাপ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১০ মে ২০২৩ ১১:২৮


ছবি: সংগৃহিত

বর্তমানে বেশির ভাগ মানুষ স্মার্টফোনে নানা ধরনের ছবি তুলে থাকেন। সেসব ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন হয় এডিটের। আর এখন অ্যান্ড্রয়েড ফোনে ছবি এডিট করার জন্য রয়েছে অনেক অ্যাপ। যার মাধ্যমে চাইলেই এডিট করে নিজের ছবিকে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়। স্মার্টফোনে ছবি এডিট করার সেরা ৫টি ফ্রি অ্যাপ সম্পর্কে জেনে নিন বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরে আজকের প্রতিবেদনে-

এই তালিকায় প্রথমেই রয়েছে পিক্সলার ছবি এডিটর। ফ্রি ফটো এডিটিং টুলের মধ্যে পিক্সলার বেশ জনপ্রিয়। যার মধ্যে রয়েছে ছবি ক্রপ করা থেকে শুরু করে ছবি রোটেট, কালার ও ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট সুবিধা। এর মাধ্যমে যেকোনো ছবি ব্লার ও কোলাজ করা যায়। এটা আইফোন ও অ্যান্ড্রয়েড উভয় ফোনেই ব্যবহার করা যায়।

এ ছাড়া ছবি এডিট করার জন্য আরেকটি জনপ্রিয় অ্যাপ হলো ফটো ডিরেক্টর। প্লে স্টোরে এর ডাউনলোড সংখ্যা প্রায় ৫০০ মিলিয়নের উপরে। এর মাধ্যমে ছবির উপরে কোনো দাগ বা বস্তুকে দ্রুত মুছে ফেলা যায়। আর ছবির ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা যায়। এতে ফটো রিটাচ, সেলফি এডিটর, রেড আই রিমুভাল টুল, ব্লার ফটো এডিটর নামের বেশকিছু ফিচার রয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাডোবির তৈরি ফটোশপ এক্সপ্রেস অ্যাপ, যা খুবই জনপ্রিয় একটি ফটো এডিটিং অ্যাপ। এর মধ্যে রয়েছে নানা ধরনের ইফেক্ট ও ফিল্টার। যার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা ও ছবির মধ্যে নির্দিষ্ট কোনো সাবজেক্টে ফোকাস করা যায়। ফলে দ্রুত ছবির অপ্রত্যাশিত দাগ মুছে ফেলা যায়। পাশাপাশি এর মাধ্যমে আঁকাবাঁকা বা বিকৃত ছবিও ঠিক করা যায়।

অ্যান্ড্রয়েড প্লাটফর্মে খুবই জনপ্রিয় আরেকটি অ্যাপ স্ন্যাপসিড, যা মূলত গুগলের তৈরি একটি ফটো এডিটিং অ্যাপ। এতে সহজেই জেপিজি ও ‘র’ ফাইল এডিট করা যায়। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত ছবি সংরক্ষণ করতে পারেন।

এ তালিকায় শেষ অবস্থানে রয়েছে অ্যাডোবির আরও একটি জনপ্রিয় ছবি এডিটর অ্যাপ লাইটরুম। এটা ব্যবহার করে সহজেই ছবির অনেক ধরনের এডিটং করা যায়। প্লে স্টোরে এটাকে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড করা হয়েছে। এর মাধ্যমে পেশাদার ফটোগ্রাফারদের মতো স্মার্টফোনেই ছবি এডিট করা যায়।

ইউএইচ/এইচআই