ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৪ জুন ২০২৩ ০১:৩২
ছবি : সংগৃহীত
বিশ্বের
সবচেয়ে ছোট স্মার্টফোনটির ডিসপ্লে মাত্র ৩ ইঞ্চি। হাতের মুঠোয় রেখে কাজ করা যাবে এই
স্মার্টফোনটি দিয়ে। ছোট হলেও অনেক স্মার্টফোন থেকে এর স্টোরেজ অনেক বেশি। বিশ্বের সবচেয়ে
ছোট স্মার্টফোন বাজারে এনেছে চীনা স্মার্টফোন কম্পানি ইউনিহার্টজ। স্মার্টফোনটির নাম
দেওয়া হয়েছে ইউনিহার্টজ জেলি স্টার। বাংলাদেশি মুদ্রায় ফোনটির দাম ২২ হাজার টাকা।
ট্রান্সপারেন্ট
বা স্বচ্ছ ডিজাইনে এসেছে স্মার্টফোনটি। ইউনিহার্টজের দাবি, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক
এই স্মার্টফোনটি বিশ্বের ক্ষুদ্রতম ফোন। ট্রান্সপারেন্ট ডিজাইন হওয়ায় ফোনের ইন্টার্নাল
পার্টও এপাশ থেকে ওপাশ খুব ভালোভাবেই দেখতে পাবেন। স্মার্টফোনটির রেজোলিউশন ৪৮০x ৮৫৪
পিক্সেল। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি-৯৯ অক্টা-কোর প্রসেসর।
স্মার্টফোনটিতে
রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর,
অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এ ছাড়া আছে এফএম রেডিও এবং ইনফ্রারেড ব্লাস্টার। ছবি তোলার
জন্য এই ফোনের পেছনে রয়েছে একটি ক্যামেরা। যার সেন্সর ৪৮ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও
কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর।
ছোট্ট ইউনিহার্টজ
জেলি স্টার স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফোনটিতে ৮ জিবি
র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের। তার সঙ্গে মাইক্রোএসডি কার্ডের জন্যও একটি পোর্ট দেওয়া
হয়েছে। লাল, নীল- এই দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। ফোনটি আপাতত হংকংয়ের বাজারে এসেছে।
অক্টোবর থেকে ফোনটি কিনতে পারবেন সব ক্রেতা।
জেডএস/