নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ সেপ্টেম্বর ২০২২ ০২:১২
অভিবাদন নিচ্ছেন বিজয়ী ফুটবল দলের সদস্যরা । ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিজয়ীর বেশে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন তারা। সাবিনা খাতুনের দলকে কেক কেটে, মিষ্টি ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বিমানবন্দরে। অভ্যর্থনা আয়োজনের অংশ হিসেবে চ্যাম্পিয়নদেরকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রথমে সাফ
জয়ী দলটিকে যৌথভাবে সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
মেয়েদের বরণ করে নিতে বাফুফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। এছাড়া উপস্থিত
ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ আরও অনেকে। সাবিনাদের সংবর্ধনা দিতে উপস্থিত
ছিল বিকেএসপি কর্মকর্তারাও।
এদিকে 'চ্যাম্পিয়ন,
বাংলাদেশ' স্লোগানে মুখরিত বিমানবন্দরসহ আশপাশের এলাকা। দলকে অভ্যর্থনা জানাতে সকাল
থেকেই বিমানবন্দরে ভিড় করে ক্রীড়ামোদীরা।
সাবিনাদের
বহনকারী বাসটি এয়ারপোর্ট-কাকলী-জাহাঙ্গীর গেট-প্রধানমন্ত্রীর কার্যালয়-বিজয় সরণি-তেজগাঁও-মৌচাক-কাকরাইল-আরামবাগ-মতিঝিল
শাপলা চত্বর হয়ে যাবে বাফুফে ভবনে।
বাংলাদেশের
কোনো ক্রীড়া দলকে এবারই প্রথম ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিআরটিসি সূত্রে
জানা গেছে, ফুটবলারদের সংবর্ধনা দিতে গতকালই বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার
বাসের ছাদ কাটা হয়।
বিআরটিসি
সূত্র জানিয়েছে, দ্বিতল বাসটির ছাদ এবং তিন পাশ খুলে সেখানে স্টেইনলেস স্টিলের রেলিং
বসানো হয়েছে। ফুটবলাররা যাতে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদনে সাড়া দিতে পারেন সেজন্যে দোতলার
সামনের দিকে এবং মাঝখান থেকে ১৪টি আসন তুলে নেওয়া হয়েছে। বাকি ২৮টি আসন রেখে দেওয়া
হয়েছে তাদের বসার জন্য।
জেএম/