ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২১ নভেম্বর ২০২২ ০৯:৫৩



বড় জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২১ নভেম্বর ২০২২ ০৯:৫৩

বড় জয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শিরোপার জন্য প্রায় ৬০ বছরের খরা কাটাতে কাতারে পা দিয়েছে ইংল্যান্ড। আর নিজেদের প্রথম ম্যাচে তারা জানান দিল নিজেদের শক্তিমত্তার। ইরানকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে হ্যারি কেইনরা। নিজেদের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ইরান। ইনজুরি নিয়ে ১৯ মিনিটে মাঠ ছাড়েন দলটির শুরুর একাদশে থাকা গোলরক্ষক বেইরানভ্যান্ড। তার জায়গায় হোসাইন হোসেইনি মাঠে নামেন। ৩৫ মিনিটে ১৯ বছরের ইংলিশ মিডফিল্ডার জুডে বেলিংহ্যাম ইরানের গোলের মুখ খোলেন। লুক শ’র ক্রস থেকে হেডে দিয়ে গোল করেন তিনি। ওই গোল উৎসব চলেছে ম্যাচের শেষ পর্যন্ত।

ম্যাচের ৩৪ মিনিটে দলকে ২-০ গোলের লিড এনে দেন ২১ বছর বয়সী বুকোয়াকা সাকা। হ্যারি মাগুইরের দেওয়া বল বক্স থেকে বাঁ পায়ের ভলিতে জালে পাঠান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন রাহিম স্টার্লিং। হ্যারি কেইন তার গোলের কারিগর।

দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে স্টার্লিংয়ের পাস ধরে দলকে ৪-০ গোলে এগিয়ে নেন সাকা। তিন মিনিট পরে ইরান স্বস্তির গোল পায়। বেনফিকায় খেলা ইরানের সেরা তারকা মাহদি তারেমি গোল করেন। ওই স্বস্তি ৭১ মিনিটে বদলি নেমেই কেড়ে নেন মার্কোস রাশফোর্ড। সাকার বদলি নেমে গোল করেন তরুণ ম্যানইউ ফরোয়ার্ড।

দলের ষষ্ঠ গোলটি করেছেন জ্যাক গ্রেলিস। দারুণ এক কাউন্টার অ্যাটাকে ওঠেন কেইনের বদলি নামা উইলসন। দৌড়ে বক্সের ঠিক মুখে চলে আসা গ্রেলিসের বল জালে জড়াতে বেগ পেতে হয়নি। ম্যাচের শেষ বাঁশির আগ মুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল শোধ করার সুযোগ পায় ইরান। যে সুযোগ নিতে ভুল করেননি তারেমি।

এআর/