ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ জুলাই ২০২৩ ০৮:৪৪



পুরো আকাশ ফাঁকা রেখে কেন বিমানগুলো নির্দিষ্ট পথে চলে

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ জুলাই ২০২৩ ০৮:৪৪


ছবি : সংগৃহীত

আকাশেও হাইওয়ে আছে! তবে জানেন কি আকাশের হাইওয়ে কে, কিভাবে আবিষ্কার করেছে? আর কেনই বা পুরো আকাশ ফাঁকা রেখে বিমানগুলো নির্দিষ্ট পথে চলাফেরা করে? জেট স্ট্রিমেই লুকিয়ে আসল রহস্য! সবটাই আসলে বাতাসের খেলা। কিভাবে জেট স্ট্রিম ফ্লাইটকে প্রভাবিত করে তা শুনলে মনে হবে এভাবেও সম্ভব?

বিমানগুলো আকাশে একে অপরের থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনে চলাচল করে। এমনকি একটা বিমানের সঙ্গে অন্য বিমানের মধ্যে বেশ খানিকটা উচ্চতারও পার্থক্য থাকে। প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপে যায় প্রায় দেড় হাজার বিমান। আটলান্টিক মহাসাগরের ওপর বিমানগুলোকে সবসময় একটা অদৃশ্য নির্দিষ্ট পথেই চলাচল করতে দেখা যায়। যে অদৃশ্য পথ আজ থেকে ১০০ বছর আগে আবিষ্কার করেন একজন জাপানি বিজ্ঞানী ও আবহাওয়াবিদ ওয়াসিবোরো ওয়েসি।

আসলে ১৯২০ র দশকে তিনি বেলুন ব্যবহার করে কিছু পরীক্ষা নিরীক্ষা চালান। সেইসময়, ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল ওপরে ঘণ্টায় প্রায় ১৫০ মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পান। যে বায়ুপ্রবাহ বেলুনকে পূর্ব দিকে ঠেলতে থাকে। পৃথিবী ঘড়ির কাটার বিপরীতে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেড স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আর ঠিক সেই সুবিধা কাজে লাগাতেই যুক্তরাষ্ট্র থেকে ইউরোপগামী বিমানগুলোকে পাইলটরা তীব্র গতির জেট প্রবাহের মধ্যে নিয়ে যান, যা বিমান কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতো। 

জেডএস/