নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ আগস্ট ২০২৩ ০৮:৩৭



অভিন্ন শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ আগস্ট ২০২৩ ০৮:৩৭

অভিন্ন শত্রুর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে : ওবায়দুল কাদের

ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সামনে একটা জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের ডাক দিতে এসেছি। অভিন্ন এই (বিএনপি) শত্রুর বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে।

আজ সোমবার (২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘১৫ আগস্ট স্মরণে শ্রদ্ধায়’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, তারা এদেশে ৭১, ৭৫, ৩রা নভেম্বর ঘটিয়েছে- ২১ আগস্ট ঘটিয়েছে যারা। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এর বিশ্বস্ত পৃষ্টপোষক হচ্ছে একটি দল, তারা হল বিএনপি। এই দলটি সাম্প্রদায়িকতার ঠিকানা। দলটি জঙ্গিবাদের পৃষ্টপোষক। জঙ্গিবাদের মতো, সাম্প্রদায়িকতার মতো এরাও আমাদের অভিন্ন শত্রু। অপশক্তিকে লালন করে বিএনপি। কাজেই এই অপশক্তির যারা পৃষ্টপোষক তাদের বিরুদ্ধে আমরা এখন মুখোমুখি। তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  আমাদের ভুলত্রুটি আছে, আমরা অভ্রান্ত নই। কিন্তু বাংলাদেশ রাষ্টের জন্মের চেতনা আমাদের আছে। কৌশলগত ভুল হতে পারে। কিন্তু আমাদের, আপনাদের, সকলের একই চেতনা, একই আদর্শ। তাই আজ অভিন্ন শত্রুর বিরুদ্ধে আমাদের লড়তে হবে একসঙ্গে। এর কোনো বিকল্প নাই।

সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমান, সঞ্চালনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি।


আরকে/