সিরাজগঞ্জ সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২০



‘শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা সকল দুর্যোগ মোকাবেলা করতে পারি’

সিরাজগঞ্জ সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৬ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২০

‘শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা সকল দুর্যোগ মোকাবেলা করতে পারি’

ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই আমরা যেকোনো দুর্যোগ মোকাবেলা করতে পারি।’

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ -১ আসনে মেছড়া ইউনিয়ন ও কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর ও মুনসুর নগর ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার সময় এ কথা বলেন তিনি।

তানভীর শাকিল জয় বলেন, মহামারী করোনা পরিস্থিতিতেও শেখ হাসিনা সরকার যেভাবে ভ্যাকসিনের ব্যবস্থা করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। যা বিশ্বের অন্যান্য দেশে ও বাংলাদেশের প্রশংসা করেছেন। প্রত্যেক বছরের মত এবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আওয়ামী লীগ সরকার ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে সকল দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা সরকার জনগণের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

জেডএস/