নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩১ আগস্ট ২০২৩ ০৮:৫৯
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
রাজশাহী
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী
লীগকে পরাজিত করার মতো শক্তি এদেশে নেই। অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ
হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। আগামী জাতীয় নির্বাচনেও এদেশের সচেতন ও শান্তিপ্রিয়
মানুষ আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।
আসাদুজ্জামান
আজ বিকেলে রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও
দোয়া মাহফিলে এসব কথা বলেন। বাঘা শাহ দৌলা ডিগ্রি কলেজ মাঠে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
স্মরণসভায়
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, যুগে যুগে
মীর জাফর, খন্দকার মোশতাকেরা ক্ষমতার আশেপাশেই থাকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে
বর্তমান আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং সচেতন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য রাহেনুল হক রায়হান, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, আওয়ামী লীগ নেতা মাজদার রহমান, মিরাজুল আলম,বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ তুফান, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টগর, চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস, বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, বাঘা কৃষক লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং সচেতন।
জেডএস/