ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৬



যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় যারা আছেন

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ সেপ্টেম্বর ২০২৩ ০১:৪৬

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় যারা আছেন

ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী বাংলাদেশিদের ওপর ভিসানীতি প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে এ তথ্য জানান।

ম্যাথু মিলার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যাদের ওপর ভিসানীতি প্রয়োগ করছে তাদের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা অন্তর্ভুক্ত আছেন। ভিসানীতির আওতায় চিহ্নিত ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক সংবাদমাধ্যমকে বলেন, ‘না, আমরা ভিসা বিধি-নিষেধের শিকার হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করব না। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ভিসার তথ্য-উপাত্তসংক্রান্ত রেকর্ড গোপনীয় বিষয়। ভিসানীতি ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ঘটনাগুলো অত্যন্ত নিবিড়ভাবে দেখেছে। তথ্য-প্রমাণগুলো সতর্কভাবে পর্যালোচনা শেষে আমরা আইন প্রয়োগকারী বাহিনী, ক্ষমতাসীন দল ও রাজনৈতিক বিরোধী পক্ষের সদস্যদের ওপর ভিসা বিধি-নিষেধ আরোপ করেছি।’

এর আগে ভিসানীতি ঘোষণার পরপর ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছিল, এই নীতির আওতায় যাদের ভিসা প্রত্যাহার বা বাতিল করা হয়েছে তাদের অবহিত করা যুক্তরাষ্ট্রের সাধারণ রীতি।

জেডএস/