ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ অক্টোবর ২০২৩ ০৪:৪৩



২৮ অক্টোবর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ অক্টোবর ২০২৩ ০৪:৪৩

২৮ অক্টোবর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ

মন্ত্রিপরিষদ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ছবিঃ সংগৃহীত

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠেয় বিএনপির সমাবেশ ঘিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

/ এসবি