ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ ডিসেম্বর ২০২৩ ০৬:৪৩
নির্বাচন ভবন। ফাইল ছবি
আসন্ন জাতীয়
সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করতে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার
(১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ইসির একটি সূত্র।
প্রথম পর্যায়ে
যেসব থানার ওসিরা বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময় আছেন, তাদের অন্য জেলায় বা অন্য
কোনো থানায় বদলির নির্দেশ দিয়েছে কমিশন।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে ইসি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাব
জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বলে সূত্র জানিয়েছে।
আগামী ৭
জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র
জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার
সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র
প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
এসএ/