ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৫ ডিসেম্বর ২০২৩ ০৯:১৮
ছবিঃ সংগৃহীত
ঘূর্ণিঝড়
‘মিগজাউম’- এর প্রভাবে দেশের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা
হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর দিকে অগ্রসর হয়ে
নিলর ও মাসুলিপট্টমের
নিকট দিয়ে আজ বিকেল ৩টায় ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে অন্ধ্রপ্রদেশ
ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে
দুর্বল হতে পারে।
এ অবস্থায়
বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ
ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাহাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি
হতে পারে।
এ ছাড়া সারাদেশে
রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস
হ্রাস পেতে পারে।
বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
/ এসবি