ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৫ জানুয়ারি ২০২৪ ০৯:০৮



শৈত্যপ্রবাহ ও বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৫ জানুয়ারি ২০২৪ ০৯:০৮

শৈত্যপ্রবাহ ও বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

সারাদেশে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে। কোথাও বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় দেশের ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া ৩ জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরির্তিত থাকতে পারে। তবে বিরাজমান কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে যশোর ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের দু-য়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন বিরাজ করতে পারে।

এসএ/