চট্টগ্রাম সংবাদদাতা

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৩ মার্চ ২০২৪ ০১:১১



এমভি আবদুল্লাহর নাবিকদের ছাড়তে ৫০ লাখ মার্কিন ডলার দাবি জলদস্যুদের

চট্টগ্রাম সংবাদদাতা, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৩ মার্চ ২০২৪ ০১:১১

এমভি আবদুল্লাহর নাবিকদের ছাড়তে ৫০ লাখ মার্কিন ডলার দাবি জলদস্যুদের

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহনিয়ন্ত্রণে নিয়েছে সোমালীয় জলদস্যুরা। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটির নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।

জাহাজের ২৩ জন নাবিকের সবাই বাংলাদেশি। তাদেরকে জিম্মি করেছে জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে।

জিম্মি নাবিদের মধ্যে থাকা আইনুল হক অভির সঙ্গে তার মায়ের এক মিনিট কথা হয় বাংলাদেশ সময় আজ বুধবার (১৩ মার্চ) সকাল ৭টায়।

অভির মা বলেন, ‘জলদস্যুরা মুক্তিপণ হিসেবে ৫০ লাখ মার্কিন ডলার চেয়েছে। এই অর্থ তাদের দিলেই মুক্তি মিলবে নাবিকদের।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকে এমটিও) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল পূর্বে এ ঘটনা ঘটেছে। একটি বড় এবং আরেকটি ছোট নৌযানে জাহাজটির কাছাকাছি এসে জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।

এসএএল/