ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ এপ্রিল ২০২৪ ০১:৩১
ছবি: সংগৃহীত
পোলান্ডের এই প্রথম প্রবাসী সকল শ্রেণী পেশার বাংলাদেশিদের উপস্থিতিতে সবচেয়ে বড় জমকালো ঈদ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) ইতিহাস ঐতিহ্য ও সংষ্কৃতির প্রাণকেন্দ্র প্যালেস অফ কালচার এন্ড সাইন্স মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মোঃ মাসুদুর রহমান তুহিনের উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক মুসাব্বির মুসা, ডা. খলিলুল কাইয়ুম, কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব কাজী সাইফুদ্দিন, সম্রাট, শওকত হোসেন, মনসুর হোসেন ও শাহীন মন্ডল।
বক্তারা পোল্যান্ডে ৩০ জন থেকে কিভাবে আজ বিশ হাজারের ও অধিক প্রবাসী বাংলাদেশীর কমিউনিটিতে রূপান্তরিত হলো তা নিয়ে বিশদ আলোচনা করেন।
ছবি: সংগৃহীত
পোল্যান্ডের পোজনান, ব্রাসোয়াব, কাতোবিস, গিদানস্ক, লুবলিনসহ প্রায় সব শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরও বক্তব্য রাখেন রাজনৈতিক ব্যবসায়ী শেখ এরশাদুর রহমান, ব্যবসায়ী স্বপন, ব্যবসায়ী নেতা সিদ্দিকুর রহমান, তরুণ ব্যবসায়ী নেতা শরীফ আহমেদ, রাজনৈতিক দেলোয়ার অপু, মো. হাসান, ইকবাল হাসান, হামিদুল ইসলাম চৌধুরী ও সাইফুল ইসলাম মিনাল।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. মিলন, মো. হিমন, মো. মহিউদ্দিন, কাউসার আহমেদ, মুক্তার, জিয়াউল হক, মো. সোহেল, জাহিদ মুরাদ, ড. আরিফ হোসেন, মো. আনিস, সাফায়েত, আবিদ পারভেজ, মাসুদ করিম, পারভেজ, ওমর ফারুক ও সুস্ময়।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া ও সামাজিক সংগঠন, ছাত্র শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত অথিতিদের বাংলাদেশি বিভিন্ন ধরণের খাবার দিয়ে আপ্যায়ণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশি প্রবাসী শিল্পী লিপি মজুমদার, বিজয়, শাওন, আদ্রিজা ও তার দল, পলিশ শিল্পী আমান্দা কাজী, কালিনা ও এভা।
উল্লেখ্য, যখন পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ছিলোনা তখন থেকেই প্রবাসী কমিউনিটির নিজ উদ্যোগে বিভিন্ন জাতীয় দিবস ও ঈদের অনুষ্ঠানগুলো পালন করে আসছে।
এমএইচ/