কনটেন্ট ক্রিয়েটর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৫ আগস্ট ২০২২ ১০:২৬



সান ফ্রান্সিস্কোতে জাতীয় শোক দিবস পালন

কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৫ আগস্ট ২০২২ ১০:২৬

সান ফ্রান্সিস্কোতে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে সান ফ্রান্সিস্কো সিলিকন ভ্যালি আওয়ামী লীগ।

রবিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিস্কোতে শোক দিবস উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোক দিবসের শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পড়ানো হয় এবং পরে এক মিনিটের নিরবতা পালন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শীত হয়।

এসময় অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগ এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচারের প্রশংসা করেন। এখানে আরও বক্তব্য রাখেন জ্যামিং এন্টারটেইনমেন্টের সিইও আজিজ চৌধুরী।

এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলিকন ভ্যালি আওয়ামী লীগের সভাপতি রাজ হামিদ, সহ-সভাপতি কাওসার জামাল, সাধারন সম্পাদক কাজী শাহরিয়ার রহমান, মহিলা এবং শিশু বিষয়ক সম্পাদক হুমায়রা আজিজ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবনা রশিদ, সদস্য দিপু রহমান, মোহাম্মদ শফিকুল হক, অনির্বাণ পল প্রমুখ।

এসএল/