কনটেন্ট ক্রিয়েটর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
৩০ এপ্রিল ২০২২ ০২:০৮
ছুটির দিন
বাদে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দৈনিক গড়ে ১০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে দেশে। এতে
চলতি মাসের ২৭ এপ্রিল পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১৮২ কোটি ২০ লাখ ডলার। তবে এ আয়
আগের বছরের একই সময়ের তুলনায় কম, এমনকি গত মার্চের তুলনায়ও কম।
প্রবাসী
আয়ে এখন আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। এ ছাড়া প্রবাসী আয় আসার পথও সহজ হয়েছে।
ব্যাংকে, ব্যাংক হিসাবের বাইরে, মোবাইল ব্যাংকিংয়ে সহজেই প্রিয়জনের কাছে টাকা পাঠাতে
পারছেন প্রবাসীরা। তবে সম্প্রতি খোলাবাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় অবৈধ পথে আয় পাঠালে
তাতে প্রতি ডলারে পাঁচ টাকা বেশি পাওয়া যাচ্ছে। এ কারণে সম্প্রতি অবৈধ পথে প্রবাসী
আয় আসা বেড়েছে বলে ধারণা খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের। এখন কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ব্যাংক
খাতে প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৬ টাকা ৪৫ পয়সা। আর খোলাবাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য
৯০ টাকার বেশি।
জানা গেছে,
গত মার্চে দেশে প্রবাসী আয় এসেছিল ১৮৬ কোটি ডলার। আর চলতি মাসের ১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত
এসেছে প্রায় ১৮২ কোটি ডলার। তবে ২৮ এপ্রিলের হিসাব যুক্ত হলে এ মাসে প্রবাসী আয়ের পরিমাণ
মার্চের চেয়ে বেশি হতে পারে।
করোনার মধ্যে
দেশে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন হয়েছিল। সেই প্রবাহে কিছুটা ছেদ পড়েছিল গত বছরের
শেষের দিক থেকে।