ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২১ মে ২০২৪ ০৬:০০
ছবি: সংগৃহীত
বৌদ্ধ
ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। উৎসবটি
উপলক্ষে একদিনের রাষ্ট্রীয় ছুটি থাকে দেশে। কিন্তু সম্প্রতি এই ছুটি নিয়ে কিছুটা বিভ্রাট
সৃষ্টি হয়। সরকারিভাবে উৎসবটি উপলক্ষে ২২ মে ছুটি ঘোষণা হলেও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে
২৩ মে ছুটি জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে এ নিয়ে দেখা দেয় বিভ্রাট।
এবার
বিষয়টি স্পষ্ট করলেন শিক্ষা কর্মকর্তারা। মঙ্গলবার (২১ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের
জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি
২২ মে। এই সিদ্ধান্তে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।
এদিকে
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা
অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী একই তথ্য
জানিয়েছেন। অর্থাৎ, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ২২ মে বুদ্ধ পূর্ণিমার ছুটি থাকবে।
প্রসঙ্গত,
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। দিনটিতে
বেলা ১০টায় রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে বুদ্ধপূজা হবে। সন্ধ্যা ৬টায় শীল
গ্রহণসহ বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এতে প্রধান অতিথি
হিসেবে থাকবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এমএইচ/