ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ জুন ২০২৪ ০৬:৫০



সিরাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় অরুণ ফাউন্ডেশনের মশারি বিতরণ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ জুন ২০২৪ ০৬:৫০

সিরাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় অরুণ ফাউন্ডেশনের মশারি বিতরণ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন স্তরের মানুষের মাঝে মশারি বিতরণ করেছে অরুণ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (২০ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানারা রহমান। মশারি বিতরণের পাশাপাশি এতে মশাবাহিত রোগ সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহানারা রহমান এই উদ্যোগে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি জনস্বাস্থ্যের প্রতি অরুণ ফাউন্ডেশনের অঙ্গীকারের উপর জোর দেন।

অরুণ ফাউন্ডেনের পক্ষ থেকে জানানো হয়, পুরো বর্ষা মৌসুম জুড়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে এ মশারী বিতরণ কার্যক্রম চালানো হবে।

এমএইচ/