নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ জুলাই ২০২৪ ১২:০৪



ফাস্ট ট্রাক এক্সপ্রেসের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ জুলাই ২০২৪ ১২:০৪

ফাস্ট ট্রাক এক্সপ্রেসের শুভ উদ্বোধন

ছবি: সংগৃহীত

দ্রুত নিরাপদ বিরামহীন’ এই স্লোগান নিয়ে ফাস্ট ট্রাক এক্সপ্রেস লিমিটেডের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাস্ট ট্রাক এক্সপ্রেস লিমিটেড ডিরেক্টর জুয়েল তালুকদার। সঞ্চালনার করেন ফাস্ট ট্রাক এক্সপ্রেস লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটির সদস্য জুয়েল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টিএলসি'র সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মইনুল ইসলাম রিপন।

অনুষ্ঠানে আরও ছিলেন ফাস্ট ট্র্যাক লিমিটেডের ডিরেক্টর হুমায়ুন কোভিদসহ প্রমুখ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএ/