ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৮ জুলাই ২০২৪ ০৭:৫৮



পুলিশের কর্মকর্তা পদে বড় রদবদল

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৮ জুলাই ২০২৪ ০৭:৫৮

পুলিশের কর্মকর্তা পদে বড় রদবদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের দুইজন অতিরিক্ত আইজিপি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৫৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। রোববার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুবুর রহমান শেখ।

অতিরিক্ত আইজিপি পদে দুইজনকে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদে পাঁচজনকে বদলি করা হয়েছে।

এদিকে পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে একযোগে ৩২ জনকে বদলি ও আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এমএইচ/